সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২৩, ২০২০ | ১০:১৮
Link Copied Successfully!
মতলব-বাবুরহাট সড়কের নবকলস ও ওয়াপদা সংলগ্ন এলাকার পুরোনো সেতু এটি। বিগত প্রায় ৫০ বছর আগে সেতুটি নির্মাণ হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। সেতুটির নিচের দু’ পাশের মাটি সরে যাওয়ায় মারাত্মক ঝুকিতে রয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও বন্যার পানি বেড়ে যাওয়ায় সেতুটির পশ্চিম পাশে রাস্তায় পানি জমে দুটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই এ সড়ক দিয়ে যাতায়েতকারী যানবাহন গর্তে পড়ে উল্টে গিয়ে আহত হচ্ছে যাত্রীসাধারণ। সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করছে।
এছাড়া মতলব আইসিডিডিআরবি (কলেরা) হাসপাতালে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত রুগীদের আসা যাওয়ার একমাত্র সড়ক হচ্ছে এটি। গতকাল রবিবার বিকেলে ঢাকা থেকে একটি মালবাহী ট্রাক মতলব বাজারে যাওয়ার পথে এই সেতুর পাশে সৃষ্টি হওয়া গর্তে পড়ে যায়। এতে মতলব এবং চাঁদপুরগামী শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। অল্পের জন্য বড় ধরণের দূর্ঘটনা ঘটেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি ওই গর্ত থেকে উদ্ধার করতে পারেনি।
সেতুটিতে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আগেই যেনো সড়ক ও জনপদ বিভাগ এই ব্যাপারে দ্রুত কার্যকরি ব্যবস্থা নিবেন বলে ভুক্তভোগী জনসাধারণের দাবী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা