মতলবে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো স্কুল ছাত্রীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩, ২০২৩ | ২:৩০
Link Copied Successfully!

মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় বৃহস্পতিবার বিকাল ৪টায় মোটরসাইকেলের ধাক্কায় বুশরা(৬) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে।

সে নাগদা গ্রামের শাহজাহান ঢালীর মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীর সূত্র জানা গেছে, বুশরা নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার পথে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তার মাথায় মারাত্মক আঘাত পায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজ্ঞাপন

এলাকার ৪/৫ জন জানান, দুই যুবক নারায়নপুর থেকে বেপরোয়া গতিতে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিলো। ওদের বেপরোয়া গতিতে রাস্তার পাশে থাকা ওই মেয়েটিকে পিছন থেকে তারা ধাক্কা দেয়। লোকজন দৌড়ে মোটরসাইকেল চালকসহ দুইজনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করতে রাজী না হওয়া বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছি।

ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পায়নি। তবে মামলা না করে মিমাংসা করতে চায় ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ