বিয়ের পর স্ত্রীকে একবারও দেখা হলো না প্রবাসী মিলনের!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১, ২০২৩ | ৪:৩৯
Link Copied Successfully!

আর্থিক সচ্ছলতা আনতে দীর্ঘ ১৩ বছর আগে আনিসুল হক মিলন (৩৫) দক্ষিণ আফ্রিকায় যান। সেখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশে তার এক আত্মীয়ের মেয়ের সঙ্গে গত ১৫ দিন আগে বিয়ে হয়েছিল। কিন্তু স্ত্রীকে দেখার আগেই দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।

গত শুক্রবার সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় একটি ট্যাক্সিকে লরি চাপা দিলে এ দুর্ঘটনায় ৫ জন নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

এর মধ্যে আহত একজন সুস্থ হলেও চিকিৎসাধীন মারা যান আনিসুল হক মিলন। চার দিন চিকিৎসাধীন থেকে সোমবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আনিসুল হক মিলন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রামানন্দপুর গ্রামের মাঝিবাড়ির বাহার মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় মিলনের জানাজা শেষে লাশ দেশে পাঠানো হয়।

জানা গেছে, বাংলাদেশে গিয়ে জাঁকজমকভাবে বিবাহের অনুষ্ঠান করে নতুন স্ত্রীকে ঘরে তুলে নেবেন। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। অবশেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরতে হচ্ছে মিলনকে

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা