ফিফার বর্ষসেরা কোচ হলেন স্কালোনি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | ১০:৩৮
Link Copied Successfully!

ফিফার বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ ফিফার কাছ থেকে পুরস্কৃত হয়েছেন বিশ্বকাপজয়ী এ কোচ।

সোমবার রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে স্কালোনির নাম ঘোষণা করে ফিফা। আর্জেন্টাইন কোচ স্কালোনির হাতে ফিফা দ্য বেস্ট কোচের অ্যাওয়ার্ড তুলে দেন সাবেক ফুটবলার ফ্যাবিও ক্যাপেলো।

২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কোচিং পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা কোচ নির্বাচিত করেছে ফিফা। স্কালোনির কোচিংয়ে সবশেষ ৪৩ ম্যাচে আর্জেন্টিনার হার একটিতে। তাই স্বাভাবিকভাবেই ফিফার বর্ষসেরা কোচ হওয়ার তালিকায় অনেকটাই এগিয়ে ছিলেন স্কালোনি।

বিজ্ঞাপন

বর্ষসেরার কোচের পুরস্কার নিজের করে নিতে স্কালোনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে।

স্কালোনির সঙ্গে সুযোগ পাওয়া আনচেলত্তির অধীনে ২০২১-২২ মৌসুমে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া গত মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতে নেয় আনচেলত্তির রিয়াল। নতুন মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপও জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা।

অন্যদিকে পেপ গার্দিওলার কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা