দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৩ | ৩:৪৭
Link Copied Successfully!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।  ২০ ও ২১ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করবে বিএনপি।

কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৬টা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিএনপির মহাসচিব জানান, আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা করা হবে। সারাদেশে দলের বিভিন্ন ইউনিট ২১ ফেব্রুয়ারির দিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে স্থানীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া এদিন আলোচনা সভার আয়োজন করবে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, এই দিনের অন্যতম স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকের দিনে আমাদের শপথ- দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা।

এর আগে দলের কেন্দ্রীয় কমিটির নেতা, ঢাকা নগর দুই কমিটি নেতা ও অঙ্গদলসমূহের নেতাদের যৌথ সভা হয়।

মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যনী, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হাসান জাফির তুহিন, হেলাল খান, কামরুজ্জামান রতন,  রফিকুল আলম মজনু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব