নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | ১২:২০
Link Copied Successfully!

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ব্যর্থ বাংলাদেশ নারী দল। ৫টি বিশ্ব আসরে খেলে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি তারা। এবারের বিশ্বকাপেও প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেনেনি নিগার সুলতানারা। উল্টো প্রথম দল হিসেবে বিশ্বকাপ বিদায়ের লজ্জায় পড়েছে টাইগ্রেস দল।

কেপ টাউনে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি বেটস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের নারীরা।

বিজ্ঞাপন

শুরু থেকেই রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশের নারীরা। অবশ্য খুব একটা সুযোগও দেননি নিউজিল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার মিলে ৭৭ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন কিউইদের। ৪৪ রান করা বার্নাডাইনকে ফেরান স্বর্ণা আক্তার। ১৩ রান করে ফেরেন অ্যামেলিয়া কর। সোফিয়া ডিভাইন ফেরেন প্রথম বলেই।

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন কর। ৬১ বলে খেলেছেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে তাকে সঙ্গ দিয়েছেন ম্যাডি গ্রিন। এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪৪ রান। তাতে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় কিউইরা।

ব্যাট করতে নেমে কখনোই ম্যাচের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে পারেনি বাংলাদেশের নারীরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারানোর রোগ তো ছিলই। আগের দুই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখানো নিগার সুলতানা আজ ফিরেছেন ৮ রানে। একাই লড়েছেন স্বর্ণা আক্তার। ২২ বলে ৩১ রানে তিনি ফেরার পর ৮ উইকেটে ১১৮ রানে থামে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন