এবার সৌদি আরবে ব্যবসায় নামছেন রোনালদো

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ৪:৩৮
Link Copied Successfully!

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলোয়াড় হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এই তারকা বিশ্বসেরাদের একজন হওয়ার পাশাপাশি নিজে সফল ব্যবসায়ীদের একজন। বিশ্বের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার, পোশাক এবং সুগন্ধি ব্র্যান্ডসহ নানা খাতে বিনিয়োগ আছে তার। এবার সৌদি আরবে ব্যবসায় নামছেন পর্তুগিজ এই মহাতারকা।

চলতি বছরের শুরুতে ইউরোপিয়ান লিগ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পাঁচটি ব্যালন ডি’অর জয়ী রোনালদো। মধ্যপ্রাচ্যের দেশটিতে মাঠে রাজত্ব করতে শুরু করে দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের এই ফরোয়ার্ড। এবার সেখানে নিজের পছন্দের রেস্তোরাঁর একটি শাখা আরব দেশটিতে খোলার ঘোষণা দিয়েছেন সিআরসেভেন।

গতবছর এমএবিইএল হসপিটালিটি গ্রুপের হাত ধরে টোটো নামে রেস্তোরাঁর যাত্রা শুরু করে। এই ব্যবসায় বিশাল পরিমাণ বিনিয়োগ রয়েছে রোনালদোর। এ ছাড়াও টেনিস তারকা রাফায়েল নাদাল এবং দুই বাস্কেটবল তারকা পাউ গাসোল ও রুডি ফার্নান্দেজেরও বিনিয়োগ আছে সেখানে। তাতে এরই মধ্যে মাদ্রিদের সবচেয়ে জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁয় পরিণত হয়েছে টোটো।

বিজ্ঞাপন

রোনালদোর নিজেরও বিশেষ পছন্দের রেস্তোরাঁ টোটো। এই রেস্তোরাঁকেই এখন সৌদি আরবে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টে সিআরসেভেন লিখেছেন, ‘মাদ্রিদে আমার পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শিগগিরই এটি মধ্যপ্রাচ্যেও যাত্রা শুরু করবে।’

রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে রোনালদোর সম্পর্কটা বেশ পুরোনো। এর আগে একাধিক রেস্তোরাঁয় বিনিয়োগ করেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। শুধু লিসবনেই আছে একাধিক রেস্তোরাঁ। লিসবনে যেসব রেস্তোরাঁয় রোনালদো বিনিয়োগ করেছেন, তার মাঝে আ তাসকুইনহা দো লাগারতো, সিআরসেভেন কর্নার বার অ্যান্ড বিস্ত্রো, লা এক্সপো দোলচে ভিতা এবং এস্তাদিও দা লুজ উল্লেখযোগ্য।

এ ছাড়া আঙ্কোরা ভায়েলেতা, থ্রিভুনা স্পোর্টস বারের মতো রেস্তোরাঁয়ও আছে রোনালদোর বিনিয়োগ। তবে সৌদি আরবে টোটো দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করতে গেলেও, মধ্যপ্রাচ্যে এটিই রোনালদোর মালিকানাধীন প্রথম রেস্তোরাঁ নয়। এর আগে বিশ্বকাপের সময় পতুর্গাল দলের সতীর্থদের নিজের রেস্তোরাঁ তাতেল দে দোহাতে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন রোনালদো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা