একুশে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ৪:১৫
Link Copied Successfully!

আসন্ন একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড় মনিটরিং করতে হবে।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহিদ মিনার নজরদারির আওতায় আনতে হবে। আশা করছি, অতীতের মতো এবারো দেশের সম্মানিত নাগরিকরা একুশে ফেব্রুয়ারি নির্বিঘ্নে নিরাপদে উদযাপন করতে পারবেন।

ভার্চুয়াল সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ইউনিটের প্রধানরা যুক্ত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

 

সূ্ত্র: চাঁদপুর টাইমস

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা