
সোমবার সকালে বড়কুলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দেশগাঁও কলেজ শিক্ষিকা নিহত
Link Copied Successfully!
শিক্ষিকা তানিয়া সুলতানা -- পপুলার বিডিনিউজ গাজীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম তানিয়া সুলতানা (৩২)। সোমবার সকালে তার গ্রামের বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি একই উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ব্রাহ্মণচূড়া এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
মাওনা হাইওয়ে থানার ওসি কনকন কুমার বিশ্বাস জানান, গতকাল সকাল সোয়া ৬টার দিকে তানিয়া সুলতানা মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ওই কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ওই কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে গেছে। এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তানিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


























