
বদরপুর দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত
Link Copied Successfully!


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন অত্র মাদ্রাসার সভাপতি ও কৃষকলীত নেতা জিলন পাটোয়ারী। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা একরামুল হক,সহকারী শিক্ষক শাহজালাল, কামরুল ইসলাম, আলীআজ্জম বকুল হোসেন,বহসান হাবীব,আবুল কাশেমসহ শিক্ষক ও ছাত্র ছাত্রবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় ও চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিনের জন্য দোয়া করা হয়।





























