উপহারের সেই গাড়ি রোগী পরিবহণে দান করলেন হিরো আলম

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৩ | ৬:৫৩
Link Copied Successfully!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা প্রিন্সিপাল মাওলানা এম মুখলিছুর রহমান কথামতো নিজের ব্যবহৃত গাড়িটি বহুল আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উপহার দিয়েছেন। অবশ্য উপহারের গাড়িটি গ্রহণ করলেও হিরো আলম তা রোগী পরিবহণের জন্য দান করে দেওয়ার ঘোষণা দেন।

এ সময় আশরাফুল আলম ওরফে হিরো আলম অনুষ্ঠানে বলেন, তিনি আমার ভাই। আমাকে একটি গাড়ি উপহার দিয়েছেন। আমি উপহারের গাড়িটি গ্রহণ করেছি কিন্তু এটির অবস্থাও বেশি ভালো নয়। তবে যেমনই হোক, এটি আমি অ্যাম্বুলেন্স হিসেবে দান করে দিলাম। এটিতে নম্বর থাকবে। কেউ ফোন দিলেই সেটি চলে যাবে। অনেক গরিব, অসহায় মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকেন। চিকিৎসা করানোর সুযোগ থাকে না। হাসপাতালে নিতে পারেন না। তাদের সেবার জন্য এ গাড়িটি ব্যবহৃত হবে।

তিনি বলেন, সারা দেশে রাস্তার পাশে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মা মারা যায়, আপনার আমার মা বোন রাস্তায় পড়ে থাকে, সামান্য টাকা ও গাড়ির কারণে যারা লাশ পাঠাতে পারে না, তারা এটা ব্যবহার করতে পারবে।

বিজ্ঞাপন

প্রিন্সিপাল মাওলানা এম মুখলিছুর রহমান বলেন, হিরো আলম আমার ভাই। বগুড়ার অনেক আলেম তার পক্ষে বিভিন্ন ওয়াজ মাহফিলে ভোট দেওয়ার আহ্বান জানান। তাদের দেখেই তার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়। আমিও সিদ্ধান্ত নেই সিলেট থেকে তাকে যদি আমার গাড়িটি উপহার হিসেবে দিতে পারি তবে বগুড়াবাসী তাকে ভোট দিতে হয়তো আরও উদ্বুদ্ধ হবেন। সেই হিসেবেই আমি এখন গাড়িটি তাকে উপহার হিসেবে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি জানান, গাড়িটি তিনি ২০১৮ সালে সাড়ে ৫ লাখ টাকায় ক্রয় করেছিলেন। কিন্তু গাড়িটির কাগজপত্র ২০১৩ সাল থেকে আপডেট করা হয়নি। এখন সেটি আপডেট করতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা লাগতে পারে।

এদিকে গাড়ি উপহার প্রদান অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই মাওলানা এম মুখলিছুর রহমানের বাড়িতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। গাড়িটিও সাজানো হয়। তৈরি করা হয় একটি মঞ্চ। শতাধিক চেয়ার সাজানো হয়। মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস