ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ | ৪:১২
Link Copied Successfully!

রাজবাড়ীতে বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধাওয়াপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুর রবের ছেলে শাকিব (১১) ও লোকমান শেখের ছেলে শেখ মো.মাহফুজর রহমান সিফাত (১৮)।

বিজ্ঞাপন

নিহত সিফাত রাজবাড়ী সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণি ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সিফাত ও সাকিব সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, আজ দুপুরে সিফাত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ও শাকিব তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে একই মোটরসাইকেলে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস