জয় নিয়ে শতভাগ আশাবাদী হিরো আলম

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ১২:৫৫
Link Copied Successfully!

বগুড়া উপনির্বাচনে বগুড়া-৬ (সদর উপজেলা) এবং ৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) দুই আসনে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার নিজ কেন্দ্র এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের হিরো আলম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর আছে। কাহালু-নন্দীগ্রামে খোঁজ নিয়েছি আমার অবস্থান ভালো আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে। বগুড়া-৬ আসনে গোলমালের আশঙ্কা করেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। এর আগে ফজর নামাজে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। বেলা ১১টা পর্যন্ত আসন দুটির কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমরসহ জাসদ স্বতন্ত্র মিলে মোট ১১ জন।

এই আসনে ভোটকেন্দ্র ১৪৩টি এবং মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭শ ৪৩ জন। আর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, জাপার শাহীন মোস্তফা কামাল ফারুকসহ স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোট কেন্দ্র ১১২টি এবং মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের