সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ১২:৪৭
Link Copied Successfully!

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারও একক রক্তে এই দেশ স্বাধীন হয়নি। অতএব সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাঙালি। সবাইকে নিজ নিজ অধিকার ভোগ করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে কি হয়েছে আপনারা সবাই জানেন। সেই সময় ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। বিভিন্ন সময় গ্রেনেড হামলা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখতে হবে।

তিনি বলেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের সঙ্গে শামিল হব। আমরা বিশ্বাস করি, ২০৩৫ সালের মধ্যেই আমরা বিশ্বের উন্নত দেশের সঙ্গে শামিল হব। বঙ্গবন্ধুকন্যার এই স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে আপনাদের সবার ঐক্যবদ্ধ ও আন্তরিক সমর্থন চাই।

বিজ্ঞাপন

কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ধর্ম সম্মেলনে মহান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, ইউএনও সাইদুজ্জামান চৌধুরী প্রমুখ।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ