পুলিশ থেকে পালালো দুষ্কৃতকারীরা

শাহরাস্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মাটি ও গাছ কাটার অভিযোগ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ১০:২৫
Link Copied Successfully!

শাহরাস্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি ও গাছ কাটার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফটিখখিরা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ দেলোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তি থেকে একই গ্রামের মোঃ আমির হোসেন, মাহিদুল ইসলাম মিলন ও তৌহিদুল ইসলাম ছানিসহ সংঘবদ্ধ দল নিয়ে আদালতে নিষেধাজ্ঞ অমান্য করে দেলোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক রোপনকৃত গাছ কেটে ও বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

পৈত্রিক সম্পত্তির মালিক মোঃ দেলোয়ার হোসেন তাদেরকে বাধা দিলে তারা সংঘবদ্ধ দল নিয়ে দেলোয়ার হোসেন ও তার ছেলে দিদারুল আলম রুবেলের উপরে আক্রমণ করে।

পরবর্তীতে থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গেলে আমির হোসেন, মাহিদুল ইসলাম মিলন ও তৌহিদুল ইসলাম ছানি গং পালিয়ে যায়।

এ বিষয়ে মোঃ দেলোয়ার হোসেন জানান, আমির হোসেন গং অত্যন্ত দুষ্ঠু প্রকৃতির লোক, তারা আমার পৈতৃক সম্পত্তিতে থাকা গাছ ও মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদেরকে বাধা দিলে ত প্রাণ নাশকের হুমকি দেয়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, আদালতের নিকট নিষেধাজ্ঞার একটি অভিযোগ রয়েছে। ওই সম্পত্তির উপরে ১৪৫ ধারা জারি করে আদালত। কিন্তু প্রতিপক্ষ আমির হোসেন গং আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে অর্ধশতাধিক গাছ কেটে পেলে। ওই সময় বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বলেন, দুষ্কৃতিকারি আমির হোসেন গংদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি দেয়া হোক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা