প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে মারধর

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ৩:৫৬
Link Copied Successfully!

বরগুনার বেতাগী উপজেলায় এক শিক্ষিকাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন স্কুলের প্রধান শিক্ষক। রাজি না হওয়ায় ওই শিক্ষিকাকে একপর্যায়ে মারধর ও গলার ওড়না দিয়ে ফাঁস দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

সরেজমিন গিয়ে জানা যায়, স্কুলের সহকারী শিক্ষিকাকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিলেন আবু হানিফ। একদিন স্কুলে ওই শিক্ষিকাকে একা পেয়ে তার হাত ধরে ঝাপ্টাঝাপ্টি করেন হানিফ। পরে একপর্যায়ে তার গায়ের ওড়না দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। পরে কোনোমতে শিক্ষিকা চিৎকার দিয়ে ছুটে পালিয়ে যান এবং এলাকার মানুষ থানায় জানায়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এক মুদি দোকানদার হানিফ মৃধা জানান, ঘটনা সত্য। এ স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ আসলেই একজন কু-চরিত্রের লোক। এর আগে যে স্কুলে তিনি ছিলেন সেখানেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা এই লম্পটের বিচার চাই।

বিজ্ঞাপন

স্থানীয় জাকির নামে এক ব্যক্তি জানান, শিক্ষিকা তার বৃদ্ধ মা ও তার ছোট একটি সন্তান নিয়ে স্কুলের পাশেই একটি ভাড়া বাসায় থাকেন। তার স্বামী থাকেন ঢাকায়।

ভুক্তভোগী সহকারী শিক্ষকা জানান, আমার স্বামী ঢাকায় থাকেন। আমি আমার বৃদ্ধ মা ও  দুই শিশুসন্তান নিয়ে স্কুলের পাশেই একটি ভাড়া বাড়িতে থাকি। আমার স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ দীর্ঘদিন ধরে আমাকে ডিস্টার্ব করে আসছেন। হঠাৎ একদিন স্কুলে অন্য শিক্ষকরা অনুপস্থিত থাকায় আমার হাত ধরে এবং আমাকে জোর করে ঝাপ্টিয়ে ধরেন। একপর্যায়ে আমার ওড়না দিয়ে আমারই গালায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। এ সময়ে আমার ছোট মেয়ে দেখে আমাকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও আছাড় মারে। আমি চিৎকার দিই পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে এবং পরে বরগুনা সদর হাসপাতালে আমাকে ভর্তি করানো হয়। এখনো আমার গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে বেতাগী উপজেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত টিও) মিজানুর রহমান খানকে জানালেও তিনি কোনো গুরুত্ব দেননি। কারণ তিনি প্রধান শিক্ষক আবু হানিফের কাছ থেকে ঘুস খেয়েছেন। আমি আপনাদের মাধ্যমে শিক্ষক নামের কলঙ্ক এই আবু হানিফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিজ্ঞাপন

অভিযুক্তকারী প্রধান শিক্ষক আবু হানিফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। আর কিছুই নয়।

এ বিষয়ে বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাইমারি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে কোর্টে একটি মামলা হয়েছে। সেই মামলার তদন্ত জেলা প্রাইমারি শিক্ষা স্যারের কাছে রয়েছে। যেহেতু কোর্টে মামলা চলমান রয়েছে, সেখানে আমার করার কিছুই নেই। তা ছাড়া খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং উভয়কে শান্ত হতে বলেছি।

বেতাগী উপজেলা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে আমাদের পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরও জানান, এ বিষয়ে শুনেছি কোর্টে একটি মামলা হয়েছে। তবে সেই মামলার তদন্ত আমাদের কাছে এখনো আসেনি। আমাদের কাছে কোনো তদন্ত এলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের