জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৩ | ৬:৩৪
Link Copied Successfully!

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া পথে একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তি একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ হোসেন।

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বলেন, জমি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আমার স্বামীর আপন ভাই মোহাম্মদ ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুসের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আমার স্বামী হোসেন স্থানীয়ভাবে সালিশ করার পর সমাধান না পেয়ে মামলা করেন।

বিজ্ঞাপন

এতে ক্ষিপ্ত হয়ে আমার বাড়ির সামনে দোকানে এসে ইউনুস তার ছেলে ওসমানসহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জন দা, কিরিচ, লাঠি ইত্যাদি নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে। আমি আমার স্বামী হত্যাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই। এমনকি আমার আরেক ছেলে দেলোয়ার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, যতটুকু জানি তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের বিচার চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হয়।

একটা মডেল থানার ওসি আবদুল হালিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো. হোসেন নাম একজন নিহত হন। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের