সোনারগাঁয়ে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩০

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ১১:১০
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ভাঙচুর হয়েছে চেয়ার, টেবিল ও মঞ্চ। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যকে কেন্দ্র করে বুধবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতাল ও নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ভূত পরিস্থিতিতে কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাহীনগর ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লা তার স্বাগত বক্তব্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরউদ্দিনকে নৌকার মনোনয়ন দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেন। নাসিরউদ্দিনের বিরুদ্ধে বিরূপ মন্তব্যও করেন তিনি। এতে নাসিরউদ্দিনের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন।

বিজ্ঞাপন

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এক গ্রুপ অপর গ্রুপের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে নাসিরউদ্দিন গ্রুপের জান্নাত ব্যাপারী, সোহেল, আরিফ, আরমান, শরীফ, আল-আমিন, রাজিম, নাজমুল ও শামীমসহ ২০ জন এবং আবু বক্কর সিদ্দিক মোল্লার গ্রুপের আনিছুর রহমান শামীম, নজরুল ইসলাম, বাবু মোল্লা, জাহাঙ্গীর, মিন্টু, সুজন, মোয়াজ্জেম, শহীদ ও বাবলুসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে নাসিরউদ্দিন গ্রুপের জান্নাত মোল্লা ও রিফাতের অবস্থা আশঙ্কাজনক।

জানতে চাইলে নাসিরউদ্দিন বলেন, আবু বক্কর সিদ্দিক মোল্লা আমাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদ করায় তারা আমাদের ওপর হামলা করে।

আবু বক্কর সিদ্দিক মোল্লা বলেন, আমার বক্তব্যে ইউনিয়নের নৌকার পরাজয়ের কারণ তুলে ধরার সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিনের কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এ কারণে সংঘর্ষ বাধে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার বলেন, সংঘর্ষের কারণে কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, কর্মী সম্মেলনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা