তুরাগতীরে ইজতেমার দ্বিতীয় পর্বে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৩ | ৩:৪৭
Link Copied Successfully!

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার হাজারও মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করেন।

দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, মাঠ বুঝে নেওয়ার পর পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন। তারা ময়দানের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।

বিজ্ঞাপন

আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউছুফ বিন সাদ কান্ধলভী।

নামাজ শুরুর আগে কথা হয় উত্তরা থেকে আগত মুসল্লি রাসেলের সঙ্গে। তিনি বলেন, প্রথম পর্বের জুমার নামাজে শামিল হতে পারিনি। তাই আজ চলে এলাম। ভালোই লাগছে। কারণ গতবারের চেয়ে ভিড় কম।

আশুলিয়া থেকে আগত রেজা বলেন, জুমার নামাজটা ইজতেমায় সবার সঙ্গে আদায় করার জন্য এখানে এলাম। আশা করি আল্লাহপাক নামাজ কবুল করবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিজের ছেলেকে নিয়ে আজ এ বিশাল ময়দানে লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ আদায় করব, ভাবতেই ভালো লাগছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক