চাঁদপুরে মানব পাচার মামলার কয়েদীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৩ | ৬:৩৪
Link Copied Successfully!
চাঁদপুর জেলা কারাগারের মোস্তফা মিস্ত্রি (৪০) নামে কয়েদী পেটের পীড়া জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় সরকারি জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে তার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মৃত কয়েদি জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোড়াদারি গ্রামের মৃত রহিম আলীর ছেলে।
এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, মৃত মোস্তফা মিস্ত্রি মানব পাচার মামলায় আসামি। তিনি একমাস ১৯ দিন কারাবরণ করেন। শুক্রবার রাতে পেটের পীড়া জনিত (পাতলা পায়খানা) রোগে অসুস্থ হয়ে পড়লে কারাগারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অসুস্থ অবস্থায় তাকে রাত ১১ টা ৪০ মিনিটের সময় হাসপাতালে ভর্তি  করা হলে রাত ১২টার দিকে হাসপাতালরর দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
চাঁদপুর জেলা কারাগারের মেডিকেল সহকারি রাসেল আহমেদ জানান, মোস্তফা মিস্ত্রি মানবপাচার মামলার আসামী ছিলেন। তিনি এক মাস ১৯ দিন কারাবরণ অবস্থায় শুক্রবার রাতে পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মৃত্যুবরণ করেন। পূর্ব থেকেই তিনি লিভারের সমস্যা, আলচার ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার ও সুরতাল তৈরি করে। ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান