হজযাত্রীদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৩ | ২:৫৭
Link Copied Successfully!

হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নিজ দেশে বিধিনিষেধ আরোপ করে সৌদি। এ ছাড়া মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়।

সোমবার অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। খবর সৌদ গ্যাজেট।

হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সোমবার হজ মেলা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন , ‘মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল, সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। এ ছাড়া বয়সের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা থাকবে না।’

তবে সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ বছর ২৬ জুন থেকে হজের মৌসুম শুরু হবে।

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মানুষ হজ করতে যেত। কিন্তু ২০২০ সালে করোনা শুরু হলে সে সংখ্যা সীমিত করা হয় এক হাজারে। পরবর্তী বছর এ সংখ্যা করা হয় ৬০ হাজারে। তাও শর্তে সাপেক্ষে।

বিজ্ঞাপন

গত তিন বছর কঠোর বিধিনিষেধের মধ্যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজের আনুষ্ঠানিকতা পালন করতে হয়েছে।  এ ছাড়া ৬৫ বছর বয়সি ব্যক্তিরা এতদিন হজ পালন করতে পারবে না বলে নির্দেশনা জারি করা হয়। কিন্তু এ বছর এ নির্দেশনা তুলে নেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা