মাঠে কাদার মধ্যে পড়ে আছে শিক্ষকের লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৩ | ৩:৪৮
Link Copied Successfully!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকার একটি মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে ওই শিক্ষক জামতলা এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন দোকানে চা নাস্তা খেয়েছেন। রাত ৯টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এর পর খবর পান ঈশ্বরবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।

চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সোলাইমান হক জানান, তাপস বিষ্ণু খুবই মেধাবী ছিলেন। তার সঙ্গে দীর্ঘ ২৭ বছর চাকরি করেছেন। কিছু দিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন। সকালে শুনতে পান তার মরদেহ মাঠের মধ্যে পড়ে আছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান