পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৩ | ৪:০৭
Link Copied Successfully!

চট্টগ্রাম নগরের খুলশী থানার জিইসি মোড় এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই বছর সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে বাটাগলি সংলগ্ন শান্তিধারা আবাসিক এলাকার কানুনগো ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ফটোগ্রাফার মো.জনির ছেলে জাহিদুল ইসলাম আয়ান।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ভবনের ছাদে হাঁটতে গিয়ে শিশু আয়ান উল্টে নিচে পড়ে যায়। এ সময় সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার বিকেল ৩টায় নিহত শিশুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জানাযায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

নিহত শিশু আয়ানের দাদা অলি উল্লাহ জানান, ভবনটির পাঁচ তলার ওপরে টিনশেড ঘরে ভাড়ায় থাকতেন শিশু আয়ানরা।

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান