কুমিল্লার হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন আফ্রিদি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২২ | ৫:২৬
Link Copied Successfully!

৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই আসরের জন্য পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইনজুরির শিকার হওয়া শাহীনকে কুমিল্লার জার্সিতে দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পাক পেসার অবশ্য সেই শঙ্কা উড়িয়ে দিলেন।

শনিবার শাহীন শাহ আফ্রিদির একটি খুদে ভিডিও বার্তা প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লিখেছে, ‘বল হাতে প্রতিপক্ষের আতঙ্কের নাম, বর্তমান বিশ্বের সেরা বোলার পাকিস্তানি সুপারস্টার পেসার শাহীন শাহ আফ্রিদি এবার বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামবেন। ভিক্টোরিয়ান্সভক্তদের জন্য পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। আফ্রিদির জন্য একবার উইন অর উইন স্লোগান শুনতে চাই। ’

ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘হাই, আমি শাহীন আফ্রিদি। ২০২৩ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি আমি। উইন অর উইন। ’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা