সৌদি ক্লাবে রোনালদোর সঙ্গী হচ্ছেন রামোস?

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ৩:৪২
Link Copied Successfully!

ইউরোপের ক্লাবগুলো থেকে সাড়া না পেয়ে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমাচ্ছেন সৌদি আরবের ‘আল নাসের’ ক্লাবে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা মোটামুটি পাকা হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবার নতুন গুঞ্জন শুরু হলো রোনালদোর দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোসকে নিয়ে। পিএসজির এই স্প্যানিশ তারকাও নাকি আল নাসেরে যেতে পারেন!

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব।

এরপর থেকে ফুটবল নিয়ে সৌদি সরকারের আগ্রহ আরও বেড়েছে। এই সুযোগে আল নাসের ক্লাবটি নিজেদের বিশ্ব ফুটবলে আলোচনায় আনতে চায়। তাদের কাছে টাকা কোনো সমস্যা নয়। তাই আল নাসের ক্লাব নাকি রামোসকে আনার চেষ্টা করছে। পিএজির সঙ্গে রামোসের চুক্তি আছে ২০২৩ সালের জুন পর্যন্ত। এরপরই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে ভেড়াতে চায় আল নাসের।

বিজ্ঞাপন

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, রামোসকে নাকি ইতোমধ্যে প্রস্তাবও দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ রামোসকে ছেড়ে দেওয়ার পর তিনি পিএসজি পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্যারিসের ক্লাবটির হয়ে তেমন কিছু করতে পারেননি। প্রথম বছর তো ইনজুরিতেই কেটে গেল। এই মৌসুমেও পারফর্ম করতে না পারলে ৩৬ বছরের তারকাকে পিএসজি রাখবে কিনা তাতেও সন্দেহ আছে। এই সুযোগটাই নিতে চাইছে আল নাসের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব