চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ

বীর মুক্তিযোদ্ধাদের সাথে থাকতে পেরে আমি গর্বিত : সাবেক সেনা প্রধান

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২২ | ১০:২২
Link Copied Successfully!

চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচার

চাঁদপুর প্রতিনিধি ॥ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ বলেছেন, ১৯৭১ সালে আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম। আমি যুদ্ধের সময় দাদা বাড়িতে এসে থেকে যেতে হয়েছে। তখন সংবাদ জানার মাধ্যম ছিল রেডিও। যার মাধ্যমে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত ঘটনার শুনা যেত। আসলে আমার তখন বয়স ছিলনা, তাই মুক্তিযুদ্ধে যাওয়া হয়নি। সেটা আমার জীবনের অপ্রাপ্তি ছিল। বীর মুক্তিযোদ্ধাদের সাথে থাকতে পেরে আমি এখন গর্বিত।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাবেক সেনা প্রধান বলেন, মুক্তিযুদ্ধের অনেক জায়গা আমরা বের করতে পারি নাই। একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে গিয়ে তা শুনতে পেলাম একজন মুক্তিযোদ্ধার ঘটনা। শুনে অবাক হয়েছিলাম। পরে মুক্তিযুদ্ধের সেই স্থান সংরক্ষণ করেছিলাম।

তিনি বলেন, আমি কিছু করার চেষ্টা করেছিলাম বিজিবি ও সেনা প্রধান থাকাকালীন সময়ে। তবে মুক্তিযোদ্ধারা যা করেছেন তা কিছু নেই।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে সাবেক এই সেনা প্রধান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে হবে। এখনো খারাপ লাগে মুক্তিযোদ্ধার ঘোষণা নিয়ে যখন বিতর্ক করে। এতে বিতর্কের কিছু নেই জাতির পিতার আহবানেই মুক্তিযোদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের জন্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তাতেরকে সম্মান করতে হবে। নতুন প্রজন্মের কাছে আহবান থাকবে বীর মুক্তিযোদ্ধাদের যখন যেখানেই দেখবো সম্মান করবো এবং শ্রদ্ধা করবো।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান স্মৃতিচারকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর ফারুক।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লোক। আমাদের রক্তে তা প্রবাহিত হয়। আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অস্ত্র তুলেছিলাম। আমরা যারা যুদ্ধে গিয়েছিলাম তখন চিন্তা করি নাই যে বেঁচে থাকবো। আমাদের ত্যাগ ও সাহসীকতায় স্বাধীনতা পেয়েছি।

তিনি বলেন, আমাকে ১৭ নম্বর সেলে রাখতো। আমি নাকি বিপদজনক ছিলাম। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের জেলে ডুকালেন। এরশাদও কম কিছু করেনি। আমাদের জীবন ও যৌবন মানুষের মুক্তির জন্যে। এদেশের মানুষের যেন উন্নয়ন হয়।

স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, সহকারী কমান্ডার মহসীন পাঠান, ইয়াকুব আলী মাস্টার, মৃনাল কান্তি সাহা, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্লাহ তপাদার, মতলব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বসির উল্লাহ সরকার, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাবেক সেনা প্রধান স্মৃতিচারণ অনুষ্ঠানে এসে প্রথমেই বিজয় মেলা কমিটি উদ্যোগে স্থাপতি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন গ্যালারী পরিদর্শন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর