হজের স্বপ্নপূরণ হলো সামর্থ্যহীন ২৬ মুসল্লির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ৪:০২
Link Copied Successfully!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রবিবার রাত ১০টা ৪০ মিনিটে এয়ার এরাবিয়ার জি-৯৫১০ একটি ফ্লাইটে বেশ কিছু হাজি অবতরণ করেন। তাঁদের মধ্যে আর্থিক সামর্থ্যহীন ২৬ জন হজে গিয়েছিলেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের ব্যবস্থাপনায়।

২৬ জনের একজন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা খন্দকার আব্দুল গাফফার (৫৮)। তিনি বলেন, ‘আমার জীবনে স্বপ্ন ছিল হজ করার।

কিন্তু সংসারে অভাব-অনটনের কারণে সে সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ, বসুন্ধরার এমডির কারণে সে সুযোগ হলো। এ জন্য উনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ’

বিজ্ঞাপন

আব্দুল গাফফার জানান, তিনি বায়তুল মোকাররম মার্কেটে টুপি, আতর বিক্রি করেন। সংসারে খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাঁর।

আব্দুল গাফফারের মতো সামর্থ্যহীন ১০৪ জন মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন সায়েম সোবহান আনভীর। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি।

এই কাফেলার আরেক মুসল্লি শফিকুল হাসান (৫৫)। কাজ করেন একটি শোরুমে। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘কল্পনা করতে পারিনি হজ করতে পারব। বসুন্ধরার এমডির উসিলায় কাবাঘর দেখতে পেয়েছি। সেখানে হাত রেখে তাঁর জন্য দোয়া করেছি।’

বিজ্ঞাপন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা জয়নাল আবেদীন (৪৮)। তিনি বায়তুল মোকাররম মার্কেটে এক দোকানের কর্মচারী। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। খুব আরামে ওমরাহ সম্পন্ন করেছি। আল্লাহ সায়েম সাহেবকে এর উত্তম প্রতিদান দিন। ’

বায়তুল মোকাররমের মুসল্লি কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি গুলজার আহম্মেদ বলেন, ‘গত রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ৫০ হাজার মুসল্লিকে ইফতার করান সায়েম সোবহান আনভীর। তিনি নিজেও একদিন উপস্থিত ছিলেন। সে সময় ১০০ জন সামর্থ্যহীন ব্যক্তিকে ওমরাহ হজ করানোর ইচ্ছা পোষণ করেন তিনি। তারই ধারাবাহিকতায় প্রথম ধাপের ২৬ জন ওমরাহ হজ পালন করে এসেছেন। ’

তিনি বলেন, এই ডিসেম্বরে আরো দুটি গ্রুপ যাবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সবাইকে পাঠানো হবে ওমরাহ হজের জন্য। প্রথমে ১০০ জনের কথা থাকলেও মোট ১০৪ জন ওমরাহ হজে যাচ্ছেন।

গত ৪ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশে ওমরাহ হজের প্রথম কাফেলাটি রওনা হয়। যাত্রা উপলক্ষে সব ওমরাহ যাত্রীকে একটি করে নতুন পাঞ্জাবি ও শুকনা খাবার উপহার দেওয়া হয়। পরে বিকেলে তাঁরা সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা