ফাইনালে হেরে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ৩:৩৪
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেছে ফ্রান্স। এমবাপ্পের অসাধারণ নৈপূন্যও কাপ ঘরে তোলার জন্য যথেষ্ট ছিল না। শিরোপার লড়াইয়ে হেরে গিয়ে ফ্রান্সের কয়েকটি শহরে দাঙ্গা বেধে গেছে। প্যারিসের সড়কে হাজার হাজার ফুটবল ভক্ত বিক্ষোভ করেছেন।

দাঙ্গা থাকাতে বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিডিওগুলো দেখা গেছে, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও বিশৃঙ্খলা করছেন নগরবাসী।

বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, লিয়নে একজন নারী গাড়ি নিয়ে বিক্ষোভকারীদের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্যারিসের সড়কে টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয়।

গতরাতে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় ফ্রান্স। এরপরই হাজারো ফুটবল ভক্ত সড়কে নেমে আসে। ভক্তরা সেখানে আগুন জ্বালায় এবং আকাশের দিকে আতশবাজি নিক্ষেপ করে।

কাতারে পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর ফ্রান্সের হাজার হাজার ফুটবল ভক্ত প্যারিস, নিস এবং লিয়ন শহরের রাস্তায় নেমে আসেন।

বিজ্ঞাপন

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে ফ্রান্সের রাস্তায় বিশাল হট্টগোল এবং বিশৃঙ্খলার দৃশ্য উঠে এসেছে। অবশ্য পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করার পরও উত্তেজনা চলছিল।

এছাড়া দাঙ্গার সময় পুলিশ অফিসারদের ওপর ঢিল ও আতশবাজি দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লিয়ন শহরে সহিংসতা শুরু হওয়ার সাথে সাথে পুলিশ ফুটবল ভক্তদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে। অবশ্য বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্সজুড়ে প্রায় ১৪ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা