শাহরাস্তিতে ঈগল পাখি উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা

Default User
ইমতিয়াজ সিদ্দিকী তোহা
আপডেটঃ আগস্ট ৯, ২০২০ | ৮:৫৯
Link Copied Successfully!

শাহরাস্তিতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করলো বিলুপ্ত প্রজাতির ঈগল পাখি।

উপজেলার মেহের দঃ ইউনিয়নের ভোলদিঘী বাজার সংলগ্ন পদুয়া পন্ডিত বাড়ীতে রবিবার সকাল ১১টার সময় মাছ চাষের পুকুরের উপর দেওয়া নেট (জালে) মাছ শিকার করতে গিয়ে বিরল প্রজাতির একটি ঈগল পাখি আটকা পড়ে।


স্হানীয় জনগণ কয়েক দফায় পাখিটিকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে,শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আবুল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্হলে গিয়ে জীবিত ও অক্ষত অবস্থায় ঈগল পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে।

এ সময় উদ্ধার কাজে অংশগ্রহণ করেন, শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মোঃ ফিরোজ আলম,মোঃ জসিম উদ্দীন ও মোঃ রিমন হোসেনসহ তাদের জনবল। বিপুল সংখ্যক উৎসুক জনতা ঈগল পাখিটিকে এক নজর দেখার জন্য এ সময় প্রচুর ভীড় জমায় বলে স্হানীয় লোকজন জানান।

বিজ্ঞাপন

তারা আরো জানান,এক সময় শাহরাস্তিতে প্রচুর ঈগল পাখি দেখা গেলে ও কালের বিবর্তনে তা আজ বিলুপ্তির পথে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা