কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আশফাক চৌধুরী মাহি

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২২ | ৩:২৯
Link Copied Successfully!
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি পদ পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই বারের সফল সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি।
মঙ্গলবার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে মাহি চৌধুরীর উদ্দেশ্যে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহি চৌধুরী বলেন, আমি সহ-সভাপতি হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।
কেন্দ্রীয় পদ পেয়ে এখন দায়িত্বটা বেড়ে গেল উল্লেখ করে আশফাক চৌধুরী মাহি বলেন , আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে কাজ করে যেতে চাই এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করব। সবার সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সেতুবন্ধন করে সামনে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আশফাক চৌধুরী মাহিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পথচলায় সকলের দোয়া চেয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা