বাঁচা মরার লড়াইয়ে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২২ | ৩:১০
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাজে সূচনার পরও ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনারা ফাইনাল খেলেছেন। লিওনেল মেসিরা কী পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে!

‘সি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান পোল্যান্ডের। সমান ম্যাচে ৩ পয়েন্ট আর্জেন্টিনার। সৌদি আরবেরও আছে ৩ পয়েন্ট। মেক্সিকো ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। তবে মেক্সিকোর সুবিধা হলো— তাদের প্রতিপক্ষ সৌদি আরব। যারা ঘটনাক্রমে আর্জেন্টিনাকে হারিয়ে দিলেও পোল্যান্ডের বিপক্ষেই নিজেদের সত্যিকারের রূপ মেলে দিয়েছে। তবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফল যাই হোক, আর্জেন্টিনার বিপদ কমছে না। পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। বিশেষ করে মেক্সিকো একটু বড় ব্যবধানে জিতে গেলে আর্জেন্টিনা ড্র করলেও বিদায় নিতে পারে।

তবে লিওনেল মেসি এখন চাপমুক্ত, ফুরফুরে মেজাজে। নিজের মনের আনন্দ পুরো দলের মধ্যেই ছড়িয়ে দিচ্ছেন তিনি। দলের মধ্যে মেসির মতো অন্যরাও এখন বেশ চাপমুক্ত। বিশ্বকাপের ফেভারিট হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয়ে বেশ কোণঠাসা করে ফেলেছিল মেসিদের। তবে মেক্সিকো ম্যাচ ভালোভাবেই জিতেছেন আলবেসিলেস্তরা।

বিজ্ঞাপন

লিওনেল মেসির দলও অবশ্য সব ম্যাচকে ফাইনাল ধরেই এগোচ্ছে। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘আমাদের আরেকটি বিশ্বকাপ শুরু হলো। আমরা আর ভুল করতে চাই না।’

পোল্যান্ড ম্যাচটিকেও তাই ফাইনালের মতো গুরুত্ব দিয়েই খেলবেন মেসিরা। আরেকটি ভুল যে তাদের ছিটকে দিতে পারে বিশ্বকাপ থেকেই? মেসির শেষ বিশ্বকাপটা কি এত সহজেই শেষ হয়ে যেতে দেবেন সতীর্থরা?

মঙ্গলবার কোচ লিওনেল স্কালোনি এবং ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলেছেন, দলের সবাই বেশ খোশ মেজাজে আছে। সময়টা উপভোগ করছেন। লিওনেল স্কালোনি সবাইকে চাপমুক্ত থেকে খেলার কথা বলছেন। লিওনেল মেসিও ড্রেসিং রুমের পরিবেশটা হালকা রাখছেন। সব মিলিয়ে চনমনে একটা ভাব বিরাজ করছে আর্জেন্টিনা দলে। তবে সেই সঙ্গে সতর্কও থাকছে দলটা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা