সফল অস্ত্রোপচারে সুস্থ সৌদি ফুটবলার ইয়াসির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২২ | ৪:৪৫
Link Copied Successfully!

আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি। তার চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। তবে সফল অস্ত্রোপচারে সুস্থ আছেন তিনি।

মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। ম্যাচের শেষ দিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এ সময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটুর সঙ্গে বেশ জোরে আঘাত পান স্বদেশি ইয়াসির আলি শাহরানি।

অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এর পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

এক্সরের পর জানা যায়, ইয়াসির আল শাহরানির চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।

এরপর সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমানে করে জার্মানিতে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

বুধবার রাতে ইয়াসিরের চোয়ালের অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারে সুস্থ আছেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত