হঠাৎ তসবিহ হাতে কাতার মসজিদে ব্রাজিলের কোচ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২২ | ১০:৫২
Link Copied Successfully!

বিশ্বকাপে এখনো অভিযান শুরু করেনি ব্রাজিল। বড় দলগুলোর খেলা শুরু হলেও শেষ গ্রুপে থাকায় ব্রাজিলের মিশন শুরু হচ্ছে দেরিতে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মধ্যরাতে মাঠে নামবে ব্রাজিল। ইতোমধ্যে ফাঁস হয়েছে দলটির একাদশও। কিন্তু এর মধ্যে আলোচনায় এসেছে ব্রাজিলের কোচ তিতের দুটি ঘটনা।

হেক্সা মিশন নিয়ে কাতারে এসেছে নেইমাররা। যেখানে নেইমার-রিচার্লিসনদের কোচ তিতেকে দেখা গিয়েছে কাতারের মসজিদে। খবর ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্তের। এমনকি মাঠের মধ্যে হাতে তসবিহ নিয়ে রেখেছেন তিনি।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ব্রাজিল ফুটবল দলের কোচ তিতের একটি অলিখিত নিয়ম রয়েছে, কোথাও গেলে তিনি সেখানকার নামকরা ধর্মীয় স্থাপনা খোঁজেন। সেই স্থাপনায় গিয়ে প্রার্থনা করেন দলের জন্য, দলের সাফল্যের জন্য। কাতারের মসজিদে যাওয়াটাও নাকি দলের সাফল্য কামনা করে। বুধবার (২৩ নভেম্বর) ওই গ্লোবো স্পোর্তো এক প্রতিবেদনের মাধ্যমে এসব জানিয়েছে।

ওই প্রতিবেদনের ছবিতে দেখা যায়, আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী সাদা জোব্বা পরা কাতার সরকারের এক কর্মকর্তার সঙ্গে ব্রাজিল কোচ মসজিদ থেকে বের হয়ে আসছেন। এ সময় তার সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও দলের কয়েকজন কর্মকর্তা ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১০ মিনিট মসজিদে ছিলেন ব্রাজিল কোচ তিতে। তবে মসজিদে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু বলেননি সেলেসাও কোচ। মসজিদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, দোহায় ব্রাজিল দলের ট্রেনিং সেন্টারের কাছাকাছিতে অবস্থান মসজিদটির।

বৃহস্পতিবার রাত ১টায় সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করবে সেলেকাওরা। আর্জেন্টিনা ও জার্মানি হারের পর ব্রাজিলের ভক্তরাও রয়েছে শঙ্কায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন