
বোগদাদ বাসের চাপায় সিএনজিতে থাকা স্কুল শিক্ষিকা নিহত
Link Copied Successfully!


চাঁদপুরে বোগদাদ বাসের চাপায় শিক্ষিকা নাজমা আক্তার (৫৫) নিহত হয়েছে।
সোমবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকা চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
সিএনজি করে বিদ্যালয়ে যাবার পথে বাসের ধাক্কায় প্রাণ যায় শিক্ষিকার। প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা ঘাতক বাসচালকের দৃষ্টাস্তমূলক শাস্তি দাবী জানান।


চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে।








