আটজনের হাতে উঠল চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২২ | ৬:২৬
Link Copied Successfully!

একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক দেশের ৮ গুণী ব্যক্তির হাতে তুলে দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

শনিবার সকাল ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেন, মাত্র চার বছরের কর্মকান্ডে চর্যাপদ সাহিত্য একাডেমি জাতিকে ভাবতে শিখিয়েছে। আমি ভাবতেও পারিনি এমন একটি সংগঠনের আমন্ত্রণ পেয়ে চাঁদপুরের মতো বিখ্যাত জেলায় আসতে পারবো।

বিজ্ঞাপন

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণি সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফ ও সদস্য সচিব দুখাই মুহাম্মাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রিয় কথাসাহিত্যিক মনি হায়দার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

প্রশংসাপত্র পাঠ করেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, উপ-পরিচালক জান্নাতুল ফেরাদউস সুপ্ত, সাংস্কৃতিক
পরিচালক কাকলী চক্রবর্তী, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, নারী উদ্যোক্তা ইলা ইয়াসমিন ও
সদস্য কামরুন্নাহার বিউটি।

বিজ্ঞাপন

এ সময় কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিকের হাতে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ তুলে দেয়া হয়।

অন্যান্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন, জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, বিন্দুবিসর্গ সম্পাদক কবি সাবেদ আল সাদ নজরুল গবেষণা পরিষদের সভাপতি মোশারেফ হোসেন, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি তছলিম হোসেন হাওলাদার, কবি খালেদ রাহী, চর্যাপদের নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ কাহাফ, উপমহাপরিচালক নন্দিতা দাস, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম।

২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করে আসছে। এর আগে তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ, শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জী, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদ সহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর