৬ হাজার আর্জেন্টাইন সমর্থক কাতারে নিষিদ্ধ!

Reporter
স্পোর্টস ডেস্ক:
আপডেটঃ নভেম্বর ৮, ২০২২ | ৩:৫০
Link Copied Successfully!

উগ্র সমর্থকগোষ্ঠীগুলো সবসময় মাথাব্যথার কারণ। কদিন পরই শুরু হতে যাওয়া বিশ্বকাপের আয়োজন সুন্দর ও নিরাপদ করতে নানা পদক্ষেপ নিচ্ছে স্বাগতিক কাতার। আসরে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাও নিয়েছে কড়া পদক্ষেপ। ছয় হাজার সমর্থককে নিষিদ্ধ করেছে তারা।

সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতা, খাবারের বিল বকেয়া রাখার মতো কাজের সঙ্গে জড়িত ছয় হাজার উগ্র আর্জেন্টাইন সমর্থককে বুয়েন্স এইরেস নগর কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে বলে প্রতিবেদন ছেপেছে রয়টার্স। কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সোমবার জানিয়েছে বুয়েন্স এইরেস কর্তৃপক্ষ।

বুয়েন্স এইরেস সিটির বিচার ও নিরাপত্তা মন্ত্রী মার্সেলো দি’আলেহান্দ্রো সোমবার স্থানীয় এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে উগ্র সমর্থকদের নিষিদ্ধ করার কথা জানান।

বিজ্ঞাপন

“এই উগ্র সমর্থকেরা এখানে এবং কাতারে আছে। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই এবং উগ্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে চাই।”

“এই সমর্থকদের মধ্যে আছে বারাস (সহিংস সমর্থক), হিংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, ফুটপাতে নিষিদ্ধ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ‘ত্রাপিওস’ এবং খাবারের বিল বকেয়া রাখারা।”

এই বিষয়গুলো ঠিকঠাক নিয়ন্ত্রণে রাখতে কাতারের নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন দি’আলেহান্দ্রো।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার উগ্র সমর্থক এবং সহিংসতার সঙ্গে জড়িতদের কাতার বিশ্বকাপ থেকে দূরে রাখতে গত জুনে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় কাতার দূতাবাসের সঙ্গে একটা সহযোগিতামূলক চুক্তি সাক্ষর করেছিল।

তবে এই উগ্র সমর্থকদের লাগাম বুয়েন্স এইরেস কর্তৃপক্ষ শক্তভাবেই টেনে ধরছে। কেবল কাতারে নয়, এই ছয় হাজারের মধ্যে তিন হাজারের মতো ‘বার্রাব্রাভাস’কে (উগ্র সমর্থকগোষ্ঠী) স্থানীয় লিগ ম্যাচেও মাঠে নিষিদ্ধ বলে জানিয়েছেন দি’আলেহান্দ্রো।

‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবে ১৯৮৬ সালের চ্যাম্পিয়নরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা