বাংলাদেশ-ভারতের টিকে থাকার লড়াই আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২, ২০২২ | ১২:২৮
Link Copied Successfully!

হোবার্ট থেকে সিডনি-ব্রিসবেন হয়ে এবার অ্যাডিলেড। সিডনি ও ব্রিসবেনের আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো। হোবার্টের হাড় কাঁপানো শীতের ছোঁয়া এবার অ্যাডিলেডে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশ-ভারত ম্যাচের দিনেও। কন্ডিশন ক্রিকেটারদের জন্য বিরূপ হলেও প্রতিপক্ষ চেনা। গত কয়েক বছর বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই স্নায়ুযুদ্ধ। তার মোকাবিলা করতে প্রস্তুত অ্যাডিলেড এবং পার্থসহ সারা অস্ট্রেলিয়া থেকে আসা সমর্থকরাও। ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই ম্যাচে জিতলে সেমিফাইনালে খেলার আশা বেড়ে যাবে। ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।

বাংলাদেশ দল ব্রিসবেন থেকে অ্যাডিলেডে এসেছে একদিন আগে। ম্যাচের পর ভ্রমণক্লান্তির কথা মাথায় রেখে কাল ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ দলের। তবে কন্ডিশন বিরূপ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সুখস্মৃতি ভারতের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলতে বাংলাদেশকে সাহায্য করতে পারে। দুদল বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছে ২০১৬ বিশ্বকাপে। তার রেশ রয়ে গেছে এখনো। বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচের তালিকায় বেঙ্গালুরুতে বাংলাদেশের এক রানে হেরে যাওয়া ম্যাচটি থাকবে। সেই ম্যাচে খেলেছেন দুদলের এমন একাধিক খেলোয়াড় অবসরে গেছেন। তবে শেষ ওভারের হিরো হার্দিক পান্ডিয়া এখন ভারত দলের আরও বড় ভরসা। সেই জেতা ম্যাচে বাংলাদেশকে হারানো মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দলে নেই।

বিজ্ঞাপন

এবার মুখোমুখি হওয়ার আগে দুদলের মধ্যে একটি বিষয়ে মিল। টুর্নামেন্টে দুদলই হেরেছে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টি ২০তে হেরেছে। ব্রিসবেনের আবহাওয়া নিয়ে অনেকেরই রোমাঞ্চ রয়েছে। অ্যাডিলেডের আবহাওয়া অনুমেয়। একদিনে কতবার আবহাওয়ার ধরন পালটে যায় সেটা অ্যাডিলেডে গেলে বোঝা যায়। এই রোদ আবার বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা। তবে উইকেট না দেখতে পারায় হতাশ বাংলাদেশ দলেরর অধিনায়ক সাকিব আল হাসান। উইকেট কেমন আচরণ করবে, আগেরদিন তা দেখে নেওয়ার সুযোগ পেল না বাংলাদেশ। অনুশীলন না থাকলেও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানালেন কন্ডিশনের কথা। তিনি বলেন, ‘বৃষ্টি হচ্ছে, উইকেট দেখা যায়নি। তাই বলা মুশকিল কেমন হবে। আর পিচ দেখলেই যে বলা যাবে কেমন কন্ডিশন, কেমন উইকেটের চরিত্র, তাও নয়। খুবই কঠিন কন্ডিশন এখানে। খেলা শুরুর আগেও বলা কঠিন।’

পরিসংখ্যান বলছে বিগব্যাশে অ্যাডিলেডের উইকেটে প্রচুর রান হয়। বিশেষ করে রাতের ম্যাচে। প্রথম ইনিংসে এই মাঠের গড় রান ১৭০। অ্যাডিলেডে সুখস্মৃতি আছে দুদলেরই। ২০১৬ সালে এখানেই অস্ট্রেলিয়াকে টি ২০-তে ৩৭ রানে হারিয়েছিল ভারত। আর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ভারতে বিপক্ষে বরাবরই ভালো করেন পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ায় ফর্মে রয়েছেন তিনি। বাংলাদেশেল দুই ম্যাচের জয়ের নায়ক তাসকিন। অ্যাডিলেডের উইকেটে আরও একবার ধারালো হওয়ার শান দিচ্ছেন। বাংলাদেশের ভয় সূর্যকুমার যাদবকে নিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বাংলাদেশকে সমীহ করছেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে সমীহ করি। তারা খুব ভালো দল। সত্যি বলতে, এই ফরম্যাটে এবার বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত