রাজধানীতে মিলল হাজীগঞ্জের প্রকৌশলী শাহাদাতের রক্তাক্ত মৃতদেহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২২ | ১:৩৭
Link Copied Successfully!

রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে লেকের পাড় থেকে এক প্রকৌশলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত রাত আড়াইটার দিকে সরবরে লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের অদূরে একটি রক্তাক্ত ধারালো ছুরি পাওয়া গেছে।

নিহত শাহাদত হোসেন মজুমদার (৫১) একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। একটি বিদেশি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার স্ত্রীর নাম আজমির সুলতানা। ১৯ নর্থ সার্কুলার রোড কলাবাগানে পরিবারের সাথে থাকতেন শাহাদত।

বিজ্ঞাপন

আইনি প্রক্রিয়া শেষে রোববার (২৩ অক্টোবর) ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।

মৃতের বড় ভাই মোতালেব হোসেন ও ভাগিনা হাবিবুর রহমান জানান, শাহাদত কলাবাগানের বাসা থেকে রাতে ধানমন্ডি লেকে হাঁটাহাঁটি করতে যান। শনিবার রাত সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হন তিনি।

নিহত শাহাদত হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল বারী মজুমদারের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।রোববার রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

ধানমন্ডি থানার ডিউটি অফিসার আজিজুল হক স্বপন জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহের অদূরে একটি রক্তাক্ত ধারালো ছুরি পাওয়া গেছে।

পপুলার বিডিনিউজ,  হাজীগঞ্জ,  চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা