মতলব উত্তরে মুক্তিপল্লী গ্রামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ 

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২২, ২০২২ | ৭:২১
Link Copied Successfully!
সরকার ঘোষিত নিষিদ্ধকালীন সময় প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ।
জেলেরা প্রকাশ্যে নদীতে নৌকা নিয়ে মা ইলিশ মাছ ধরে আনে। আর এই মা ইলিশ গুলো বিক্রি হচ্ছে নদী সংলগ্ন মুক্তিপল্লী গ্রামে। জমজমাট এক বাজার। ক্রেতাদের মাঝে মা ইলিশ ক্রয় করার এক প্রতিযোগীতা চলে। ছয় জন আড়ৎদার তারাই জেলেদের নদীতে নামায়। তাদের নেতৃত্বেই লালপুর ঘাট দিয়ে জেলেরা নদীতে মা ইলিশ শিকার করে।
এই ছয় জন অসাধু  আড়ৎদারা হলো উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে মিঠুন বেপারী, মুক্তিপল্লী গ্রামের শামসুল দেওয়ান, বালুচর গ্রামের দুলাল দেওয়ান, নজু বকাউল ও মনির হোসেন।
সরকার জাতীয় সম্পদ ইলিশ রক্ষা জন্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে। এই সময় মা ইলিশ গুলো স্বাদু পানিতে এসে ডিম ছাড়ে। আর এই সুযোগেই কিছু অসাধু আড়ৎদারা জেলেদের দিয়ে মা ইলিশ শিকার করে ।
জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিপল্লী গ্রামে নিষিদ্ধ কালীন সময় প্রতিদিন ভোর ৪টা ৩০ টা থেকে সকাল ৭টা ৩০ টা পর্যন্ত জেলেদের শত শত নৌকা তীরে এসে ডাকের মাধ্যমে মা ইলিশ বিক্রি করে।
২২ অক্টোবর ভোরে সরজমিনে গিয়ে দেখা যায় শতশত নারী পুরুষের  মাছ ক্রয় করছে। ১ কেজি সাইজের ১ হালি মা ইলিশ ৩ হাজার থেকে সাড়ে তিন হাজার, ২ কেজি সাইজের ১ হালি ৬ হাজার টাকা। কোন ক্রেতা মাছ ক্রয় করলে দিতে হয় শতকরা ১০ টাকা আড়ৎদারকে।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নেই কোন প্রশাসনের কর্ম তৎপরতা, নেই কোন প্রশাসনিক উদ্যোগ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ