
কুমিল্লায় ফেন্সিডিল নিয়ে চাঁদপুরের তিনজন’সহ আটক চার


পৃথক দুইটি অভিযানে র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা থেকে ১৮২ বোতল ফেন্সিডিল’সহ চার জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। ওই সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর সকালে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম গদানগর (মুড়িবাড়ী) গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪০)।


পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম
হয় র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, চাঁদপুর জেলার সদর থানার পূর্ব হোসেনপুর গ্রামের মৃত খলিলুর রহমান খানের ছেলে মোঃ শাহ আলম খান (৪২), একই গ্রামের লিয়াকত মালের ছেলে মোঃ মোর্শেদ আলম (৪০) ও একই থানার পশ্চিম হোসেনপুর গ্রামের আলী গাজীর ছেলে মোঃ মোমিন গাজী (৩৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








