পাঁচ বার বন্টন মামলায় হেরেও

জোরপূর্বক জায়গা দখল উৎসবে মেতেছে ভূমিদস্যূরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২, ২০২২ | ৬:৩৫
Link Copied Successfully!

পাঁচবার আপিল বাতিলের পরও বিপুল সম্পত্তি দখলের মহাউৎসবে মেতেছে ভূমি দস্যূরা।

হাজীগঞ্জ উপজেলার পৌরসভার মকিমাবাদ রাঢ়ী বাড়ীর ফয়েজ গংদের পূর্ববর্তী বংশধর কমর উদ্দিন রাঢ়ী। তৎকালীন জমিদার সুরেন্দ্র নারায়ণগংদের থেকে রায়তি স্বত্ত্বে ১৯২১ সালে কোর্ট রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে চারটি তফসিলে প্রায় ২৩ একর জায়গার মালিক হন কমর উদ্দিন রাঢ়ী।

পরবর্তীতে ১৯৩৮ সালে মকিমাবাদ এলাকার জাহাঙ্গীর বলি, তফুরা বেগম, হাজী ওহেদ আলী ও এমরান মাষ্টারদের পূববর্তী বংশধর হায়দার আলী ও ছিদ্দিকুর রহমানগংরা হাইকোর্টে আপিল করলে ১৯৩৯ সালে কমর উদ্দিন রাঢ়ীর নামে আপিলের রায় ও ডিক্রি হয়।

বিজ্ঞাপন

ওই সময় কমর উদ্দিন রাঢ়ী ছাহাম, ছিঠা, নক্সা সরজমিনে বুঝিয়ে নেয়ার আগে মারা যান।

১৯৪৮ সালে পুনরায় জাহাঙ্গীর বলি ও এমরান মাষ্টারগংদের উত্তরসূরীরা নিজেরাই বাদী-বিবাদী হয়ে বন্টন মামলা ১৬৮ ও ১৬৯/ ১৯৪৮ দায়ের করে। সেটিও ১৯৫১ সালে বাদী-বিবাদীদের বিজ্ঞ আদালত বাতিল করে কমর উদ্দিন রাঢ়ীর জের ওয়ারিশ ফয়েজগংদের মূল মালিক হিসাবে (বিবাদী হিসাবে) পক্ষভুক্ত করে মালিকানা স্বীকৃতি দেয়। ওই মামলায়ও ফয়েজগংদের পক্ষে ১৯৫৩ সালে প্রাথমিক ডিক্রি ও রায় হয়। ১৯৫৮ সালে আপিল বেআইনি ঘোষণা (বাতিল) করে নিম্ন আদালতের ডিক্রি আদেশ ও রায় বহাল রাখে। দীর্ঘ বছর পর ২০০৫ সালে পুনরায় বাদী পক্ষ অর্থাৎ তফুরা বেগম ও হাজী অহেদ আলীগংরা আবার নিজেরাই বাদী-বিবাদী সেজে বন্টন মামলা ০৫/২০০৫ পরিচালনা করতে আদালতে যান। ২০১৩ আদালত চাটু-কারীতা বুঝতে পেরে মামলাটি খারিজ করে দেন।

এ ব্যাপারে বাদীপক্ষের জাহাঙ্গীর বলি বলেন, তারা কি সম্পত্তি পাবে তা আমার জানা নেই। তারা মাঝে মাঝে আমাদের হয়রানি করে আসছে। কিসের আপিলের রায় তারা পেয়েছে তা দেখাতে পারেনি।

বিজ্ঞাপন

বিবাদী পক্ষের ফয়েজগংরা বলেন, দেওয়ানী বন্টন ৫৬/১৯৩৮, ১৬৮ ও ১৬৯/ ১৯৪৮, ১৯৫৩ সালের প্রাথমিক ডিক্রি, ১৯৫৮ সালের আপিলের রায়, দেওয়ানী বন্টন ০৯/১৯৯৮, আপীল ১১৩/২০১২, বন্টন ০৫/২০০৫, বি এস সংশোধনী মামলা ১৭২০/ ২০১৮ সহ সবগুলো মামলার রায় তারা পেয়েছেন। দেওয়ানী বন্টন ১৬৯/১৯৪৮ সালের মামলাটিই বর্তমান বন্টন মামলা ০৬/২০০৫ হিসাবে তাদের পক্ষে ছাহাম মঞ্জুর হয়ে ফাইনাল ডিক্রির জন্য অপেক্ষমান রয়েছে। ফয়েজ গংরা আরো বলেন, ১৪৫ ধারায় আদালতের রিসিভিং থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা বাড়ী-ঘর ভেঙ্গে দিয়ে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা খুবই প্রয়োজন।

রাজনৈতিক ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তিবর্গ এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-কাউসারকেও সংযুক্ত করার চেষ্টা করছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা