পুরস্কার নিতে এসে লুটিয়ে পড়লেন বাংলাদেশি ওপেনার, যা জানাল বিসিবি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২, ২০২২ | ৩:০০
Link Copied Successfully!

মেয়েদের এশিয়াকাপে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।

শনিবার থাইদের ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই খেলেছে বাংলাদেশের মেয়েরা।

এদিন দুর্দান্ত ব্যাট করে ম্যাচসেরা হন বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা। ১০ বাউন্ডারিতে ৩০ বলে ৪৯ রান করেন এ ব্যাটার।

বিজ্ঞাপন

কিন্তু ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে এসে বিপত্তির মুখে পড়েন তিনি। পুরস্কার নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শামীমা।

তৎক্ষণাৎ দৌড়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  শামীমার পাশে বসে তার সেবা করেন।

সে যাত্রায় কিছুটা উন্নতি হলেও শামীমার শারীরিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় ভুগছে দেশের ক্রিকেটমহল।

বিজ্ঞাপন

তবে একদিন পর আজ (রোববার) সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।

এই ওপেনারের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি।

গণমাধ্যমকে মনজুর বলেন, ‘ভয়ের কিছু নেই। আসলে শামীমা সুলতানার তেমন কিছু হয়নি। যদি সিরিয়াস কিছু হতো তাহলে এতক্ষণ ফিজিও আমাদের জানাতো।  সেদিন কী হয়েছিল সেটা আমাদের এখনো নির্দিষ্ট করে জানায়নি ফিজিও। সেক্ষেত্র মনে হচ্ছে সিরিয়াস কিছু নয়।

 

সূত্র : যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা