
বুবলী-শাকিবের সন্তানের বয়স আড়াই বছর !
Link Copied Successfully!


কয়েক দিন ধরে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক ডালপালা মেললেও অবশেষে বিষয়টি সামনে এসেছে। শাকিব ও বুবলী দুজনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, মা-বাবা হয়েছেন তাঁরা। এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স আড়াই বছর।
জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।
সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি বলছে, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন। সূত্র: প্রথম আলো






























