বাহরাইন থেকে এসে...

চাঁদপুরে অনলাইনে বিক্রি হচ্ছে ঘাস

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২২ | ৪:২৬
Link Copied Successfully!
ঘাস চাষে কাজ করছেন প্রায় ৪০ জন শ্রমিক -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরে পতিত জমি কাজে লাগিয়ে কার্পেট ঘাস আবাদ শুরু করেছেন প্রবাসী যুবক গোলাম রাব্বী। মাত্র ১ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করে ২০২১ সালে শুরু করেন ঘাস আবাদ। বর্তমানে ৫ একর সম্পত্তিতে আবাদ করছেন। কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০জন স্থানীয় শ্রমিকের। অনলাইনে চলছে এই ঘাস বিক্রি কার্যক্রম।

 চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকার বাসিন্দা গোলাম রাব্বী ৭ বছর ছিলেন বাহারাইন। সেখানে তিনি এই ধরণের ঘাস আবাদী প্রকল্পে কাজ করেছেন। দেশে এসে ২০২১ সালে শুরু করেন ঘাসের আাবাদ। তিনি শহরেে পুরান বাজার পশ্চিম জাফরাবাদ এলাকায় স্থানীয় লোকদের কাছ থেকে ৪০ শতাংশ পতিত জমি ইজারা নিয়ে কার্পেট ঘাস আবাদ শুরু করেন। পর্যায়ক্রমে আশপাশের আরো জমি ইজারা নেন এবং ঘাসের আবাদ শুরু করেন। বর্তমানে ৫ একর সম্পত্তিতে ঘাসের আবাদ আছে। অনলাইনে দুটি পেজের মাধ্যমে সারাদেশে এই ঘাস বিক্রি করছেন। তার এই উদ্যোগের কারণে স্থানীয় প্রায় ৪০জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। খুব শীগগীরই আরো ১৫ একর সম্পত্তিতে কার্পেট ঘাসের আবাদ শুরু করবেন।

গোলাম রাব্বী বিদেশে কার্পেট ঘাস আবাদের অভিজ্ঞতা নিয়ে দেশে এসে শুরু করেছেন। যার কারণে আমাদের কর্মসংস্থান হয়েছে। আরো বেশী জমিতে আবাদ করলে কর্মসংস্থানও বাড়বে।

বিজ্ঞাপন

বাহারাইনে ৭ বছর কাজ করার সময় পরিকল্পনা করেন দেশে এসে লং কার্পেট ঘাস আবাদ করবেন। শুরু করেছেন। তবে সমস্যা হচ্ছে জমি। সরকারি খাস পতিত জমিগুলো দেয়া হলে আবাদ বাড়ানো যাবে। বড় করে প্রকল্প শুরু করলে আরো বহু লোকের কর্মসংস্থান হবে বলে জানান গোলাম রাব্বী। পপুলার বিডিনিউজ,  চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব