আমি কখনোই কারও প্রিয় হতে পারিনি: দিয়া মির্জা

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুলাই ৩০, ২০২০ | ১:৫৭
Link Copied Successfully!

সুশান্ত সিং রাজপুতের পর বলিউডে বেশ কিছু পরিবর্তন এসেছে। তারকারা এখন মন খুলে কথা বলছেন বলিউডের স্বজনপ্রীতি আর লেজুড়বৃত্তি নিয়ে। কথা বলছেন নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় নিয়ে। সেই তালিকায় নাম আছে অভয় দেওল থেকে শুরু করে দুবার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানেরও। আর এই তালিকার সর্বশেষ সংযোজন দিয়া মির্জা। লোকে বলে, তিনি নাকি ‘যথেষ্ট সুন্দরী’, মেধাবী আর পরিশ্রমী হওয়া সত্ত্বেও বলিউডের আকাশে ঠিক জ্বলে উঠতে পারেননি। কেন পারেননি, ভারতের এক দৈনিককে সেই উত্তর দিয়েছেন ২০০০ সালের এই মিস ইন্ডিয়া।

স্বজনপ্রীতি আর লেজুড়বৃত্তির দিকে অভিযোগের তির ছুড়ে র‍্যাহনা হ্যায় তেরে দিল মে, সঞ্জুখ্যাত এই বলিউড তারকা বলেন, ‘প্রশ্নটা হচ্ছে, বলিউডে স্বজনপ্রীতি আছে কি না? কার সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক, কে কার প্রিয়—এগুলোর ভিত্তিতে রাজনীতি চলে কি না? উত্তর হচ্ছে, অবশ্যই এগুলো যুগ যুগ ধরে টিকে আছে। আর শুধু বলিউড কেন, সমাজের সবখানে আছে। প্রাথমিক বিদ্যালয়েও একজন শিক্ষকের প্রিয় ছাত্রছাত্রী থাকে। হয়তো আমি কখনোই কারও প্রিয় হতে পারিনি। আমি কখনোই ছবি পাওয়ার জন্য কারও প্রিয় হতে চাইনি। কিন্তু এটাই যখন প্রতিষ্ঠিত আর একমাত্র নিয়ম হয়ে দাঁড়ায়, তখন সেটা একটা সামাজিক ব্যাধি হিসেবে ধরা পড়ে। বলিউডে এমন অনেকেই আছেন, যোগ্যতার চেয়ে তাঁরা অনেক বেশি পেয়েছেন। আর তাঁদের চেয়ে কয়েক শ গুণ বেশি মানুষ আছেন, যাঁদের মেধা, সততা আর প্রচেষ্টার কোনো মূল্যায়ন হয়নি। তাঁরাও আমার মতো কারও প্রিয় হতে পারেননি। মেরুদণ্ড সোজা রেখে, মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছেন। তবে এমন অনেকেই আছেন, যাঁরা এই বেলা “স্বজনপ্রীতি” “স্বজনপ্রীতি” করে চেঁচিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছেন। এটাও কোনো সুস্থ চর্চা নয়।’দিয়া মির্জা।
দিয়া মির্জা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা