বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে

কালের কণ্ঠে সংবাদ প্রকাশ : প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা শুরু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২২ | ৫:৩২
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসুস্থ সেই ভাইবোনের চিকিৎসা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ ভাইবোনের চিকিৎসার ব্যবস্থা করেন। তারা প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তানভীর আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছেন বলে জানা গেছে।

গত ৯ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে ‘অসুস্থ ছেলে-মেয়েকে নিয়ে দিশাহারা বৃদ্ধ বাবা-মা (ভিডিওসহ)’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে অসুস্থ ভাইবোনের চিকিৎসার ব্যবস্থা নিতে ডা. সামন্ত লাল সেন ও অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলমকে নির্দেশ দেন। তারা গত বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম ও রাতে কালের কণ্ঠের মির্জাপুর প্রতিনিধির মাধ্যমে অসুস্থ ভাইবোনের অভিভাবকের সাথে যোগাযোগ করেন এবং তাদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকালে সাহাদত ও ডলি তাদের অসুস্থ ভাইবোনকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে হাসপাতালের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম তাদের ভর্তির ব্যবস্থা করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৮ম তলার ৮০১ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বেডে তারা ভর্তি রয়েছেন। সেখানে অধ্যাপক ডা. তানভীর আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছেন। ভর্তির পর তাদের কয়েকটি টেস্ট করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আগামী সোমবার মেডিকেল বোর্ড বসিয়ে তাদের মূল চিকিৎসা শুরু করা হবে। এই বোর্ডে তিনি ছাড়া নিউরো, মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধানসহ সিনিয়র ডাক্তাররা উপস্থিত থাকবেন বলে ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন।

এর আগে কালের কণ্ঠের সংবাদটি টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির নজরে আসলে তিনি চিকিৎসার জন্য ২৩ আগস্ট ওই পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বৃদ্ধ সমেজ উদ্দিন ও সাহেদা বেগম দম্পতির ঘরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পিন্টু মিয়ার জন্ম হয়। জন্মের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন পিন্টু। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যাও বাড়তে থাকে তার। এরপর দম্পতির ঘর আলোকিত করেছিল ডলি, নাসরিন ও সাহাদত নামের আরো তিন সন্তান। জন্মের তিন বছর পর থেকে গলার সমস্যা ব্যাপক আকার ধারণ করে। দীর্ঘ ৪৮ বছর ধরে শরীরে বয়ে বেড়ানো রোগটি এখন অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে পিন্টুর।

সূত্র: কালের কণ্ঠ
H/N

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস