তেলের দাম না কমালে পিছিয়ে পড়বে শিল্প খাত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২০, ২০২২ | ১২:৫৪
Link Copied Successfully!

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে স্থানীয় বাজারে স্বয়ংক্রিয়ভাবে দাম কমে, আবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে স্থানীয় বাজারে স্বয়ংক্রিয়ভাবেই দাম বৃদ্ধি পায়। বিভিন্ন দেশে এ নিয়মই কার্যকর। আমাদের দেশেও জ্বালানি তেলের দাম নির্ধারণে এ নিয়ম কার্যকর করা দরকার। তা না হলে স্বাভাবিকভাবেই দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে।

আমরা জানি, শিল্প খাতকে টিকিয়ে রাখতে এবং প্রতিযোগিতায় এগিয়ে রাখতে বিভিন্ন দেশে এ খাতকে নানাভাবে সহায়তা প্রদান করা হয়; করোনার সময় যেমনটি আমরা দেখেছি। করোনার সময় যেভাবে আমাদের দেশের শিল্প খাতকে সহায়তা করা হয়েছে, তেমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখা হলে দেশের শিল্প খাত প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আমরা দেখছি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে আমাদের দেশের শিল্প খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে।

জ্বালানির দাম বাড়ানোর ফলে সব ধরনের পরিবহণ ব্যয় বেড়েছে; আবার দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন খরচও বেড়েছে। এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশে জ্বালানি তেলের দাম কমানো না হলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। দেশের অর্থনীতিকে চাঙা রাখতে কর্মসংস্থান বাড়ানো জরুরি।

বিজ্ঞাপন

এ সময়ে আমাদের দেশের শিল্প খাত যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একইসঙ্গে আমাদের দেশের শিল্প খাত যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এ পেক্ষাপটে এখনই জ্বালানি তেলের দাম কমানো দরকার। দেশের অর্থনীতিকে চাঙা রাখার স্বার্থে শিল্প খাত যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সে জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া দরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু