
হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার মিঠানিয়া ব্রীজ সংলগ্নে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।


স্থানীয় বাসিন্দারা জানান, অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছর হবে। সকাল সাড়ে আটটা ইকবাল মজুমদারের বালুমহালের ম্যানেজার মহিন উদ্দিন এসে মৃতদেহ দেখতে পায়। তিনি জানান, প্রতিদিন সন্ধ্যায় বালুমহাল বন্ধ করে চলে যাই।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ইকবাল মজুমদারের বালুমহলে এই ঘটনা ঘটে। মরদেহ পাশে তিনটি জুতা ও দুইটি মাস্ক রয়েছে।
পুলিশ জানায় , যুবককে ইটের আঘাত করা হয়েছ। হত্যাকান্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, পুলিশে তদন্ত টিম পিবিআই আসছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন।

























