বিশিষ্ট শিল্পপতি খোরশেদ আলম মোল্লা আর নেই

Reporter
সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২২ | ১০:৪৭
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ছোট ঝিনাইয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লা শুক্রবার দিবাগত রাত ৩ টার সময় হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয ইন্তেকাল করেন, (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২, ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা নন্দলালপুর মেসার্স এস,কে রি রোলিং মিলের চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন। তিনি এলাকায় দীর্ঘ দিন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছোট ঝিনাইয়া গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি পরিবার পরিজন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের মধ্য রসুলপুরের বসবাস করতেন।

মরহুমের প্রথম জানাজা নামাজ শনিবার সকাল ৮ টার সময় নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পাগলার রসুলপুরে বাসভবন সম্মুখে এবং শনিবার বিকেল ২টা ১৫ মিনিটে মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান ছোট ঝিনাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মাওলানা মাসুদুর রহমান। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে জানাজা নামজের পূর্বে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় মরহুম খোরশেদ আলম মোল্লার বর্ণাঢ্য কর্মময় জীবন ও স্মৃতিচারন সর্ম্পকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,সাবেক প্রতিমন্ত্রী মোঃ নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভির হুদা শুভ,বিএনপি নেতা নুরুল হক সরকার, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু,ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন, মরহুমের জেষ্ঠ্য ছেলে কামরুল হাসান জামান মোল্লা, খায়রুল হাসান বিটু, মরহুমের বড় ভাই আলহাজ্ব জিয়া উদ্দিন ঢালী,শহিদুল আলম চন্দন,গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, এসকে রোলিং মিলের পরিচালক শিল্পপতি শাহ আলম,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকার প্রমূখ।

এদিকে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতির বিশিষ্ট শিল্পপতি খোরশেদ আলম মোল্লার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকশমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া সাবেক প্রতিমন্ত্রী বিএনপির সাবেক এমপি মোঃ নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভির হুদা শুভ,ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন মিয়া বিশিষ্ট শিল্পপতি ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব