পরকীয়া প্রেমিকার দুই বছর, প্রেমিকের দেড় বছর কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২২ | ১১:৩২
Link Copied Successfully!

স্বামী প্রবাসে থাকার সুযোগে মুঠোফোনে পরকীয়ায় আসক্ত হয়ে প্রতারণা করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রবাসীর স্ত্রী রাজিয়া সুলতারা আইরিন(৪১)কে দুই বছরের স্বশ্রম কারাদন্ড ও পরকিয়া প্রেমিক পুলিশ সদস্য বিটূ আলীকে অবৈধ পরকিয়ায় জড়ানোর অভিযোগে দেড় বছরের কারাদন্ড প্রদান করে আদালত।

বুধবার (১০ আগস্ট) চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: কামাল হোসাইন এই রায় প্রদান করেন। এসময় আদালতে আসামীদ্বয় উপস্থিত ছিলেন। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

দায়েরকৃত মামলার আর্জি ও আদালত সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের আব্দুল হাইয়ের পুত্র রিপন কাতার প্রবাসী। তার স্ত্রী রাজিয়া সুলতানা আইরিন এবং দুই কন্যা ও এক পুত্র নিয়ে তাদের সুখের সংসার ছিল। ফলে রিপন তার উপার্জিত সকল অর্থ সম্পদ তার স্ত্রীর নামে ফরিদগঞ্জ মার্কেন্টাইল ব্যাংকে পাঠায়। একই সাথে জমি ক্রয় ও বিপুল পরিমানে স্বর্ণালংকারও কিনে দেয়। কিন্তু রিপন প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রী রাজিয়া সুলতানা আইরিন মুঠো ফোনের মাধ্যমে বগুড়ার পুলিশ সদস্য বিটু আলীর সাথে পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে রিপনের স্ত্রী রাজিয়া সুলতানা আইরিন বিভিন্ন সময়ে ব্যাংকে গচ্ছিত ৯৮ লক্ষাধিক টাকা উঠিয়ে নেয়। সর্বশেষ ৭০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ লক্ষ টাকা নিয়ে রাজিয়া সুলতানা আইরিন পরিকয়া প্রেমিক বিটু আলীর সাথে পালিয়ে যায়। যদিও পরবর্তীতে রাজিয়া সুলতানা আইরিন রিপনকে তালাক দিয়ে পুলিশ সদস্যকে বিয়ে করে। ঘটনার সময় রিপন প্রবাসে থাকায় তার চাচা টুটুল পাটওয়ারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের (সি আর ৮৪১/২১) করে। বিজ্ঞ আদালত স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী রাজিয়া সুলতানা আইরিনকে ৪০৬ ধারায় প্রতারণার র্অভিযোগে ২ বছরের স্বশ্রম কারাদ- এবং পরকিয়া প্রেমিক পুলিশ সদস্য বিটু আলীকে ৪৯৭/৪৯৮ ধারায় অবৈধ পরকিয়ার অভিযোগে দেড় বছরের কারদন্ড প্রদান করেন। আদালতের রায়ের বিষয়টি বাদী পক্ষের আইনজীবি অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী নিশ্চিত করেছেন। মামলার আসামীদের পক্ষের আইনজীবি ছিলেন অ্যাড, দেবাশীষ কর মধু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব